সর্বশেষ খবর
Loading...
পূবালী ব্যাংক লিঃ পুটিজুরী শাখার ব্যাবস্থাপককে বিদায়ী সংবর্ধনা প্রদান

পূবালী ব্যাংক লিঃ পুটিজুরী শাখার ব্যাবস্থাপককে বিদায়ী সংবর্ধনা প্রদান

 

ছবি-কাউছার মাহদী

পূবালী ব্যাংক লিঃ পুটিজুরী শাখার ব্যাবস্থাপক মোঃ সজ্জাত হোসেন তুহিনকে বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

আজ (১০ জানুয়ারী) বুধবার দুপুর ১১ টার দিকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ নং পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলীর সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সচিব আইরিন আক্তার কাকলী ও উদ্যোক্তা তিমির দাস এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক পূবালী ব্যাংকে লিঃ এর (ভারপ্রাপ্ত) সহকারী মহা-ব্যবস্থাপক  ড.অ্যড্যভোকেট মোঃ আবু তাহের।

বক্তব্য প্রদান করেন সংবর্ধিত ব্যক্তি মোঃ সাজ্জাদ হোসেন তুহিন,মোঃ ফরিদ উদ্দীন আখঞ্জী, শাহ মাজিদুর রহমান শিপু,দ্বিগাম্বর সিদ্দিকীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার রফিকুল ইসলাম জাফরী, পুটিজুরী ইসলামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওঃ কামরুল ইসলাম,পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন চন্দ্র পাল,ইয়াকুব উল্লাহ মহলদার, হাজী মোঃ আবুল কালাম, সাংবাদিক এফ আর হারিছ,ইউপি সদস্য মোঃ মর্তুজ আলী লিটন, রুবেল আহমদ,মোঃ মশ্বব আলী, জয়তুন আখঞ্জী, মোঃ মখলিছুর রহমান, মোঃ সালামত আলী সানু প্রমুখ 


উল্লেখ যে পরবর্তীতে একই স্থানে পুটিজুরী বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মর্তুজ আলী লিটনের সভাপতিত্বে এবং আমরু মিয়া আখঞ্জীর পরিচালনায় পূবালী ব্যাংক লিঃ পুটিজুরী শাখার ব্যাবস্থাপক মোঃ সজ্জাত হোসেন তুহিন এর আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুটিজুরী বাজার পরিচালনাকমিটির উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীলগ হবিগঞ্জ জেলার শাখার সভাপতি ও বাহুবল উপজেলার ২ নং পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী  উভয় অনুষ্ঠানে উল্ল্যেখিত ব্যাক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


0 Comments: