হবিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠিত|| সভাপতি অলি সম্পাদক তোফায়েল
গতকাল (০৭ নভেম্বর) মঙ্গলবার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই নতুন কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে জেলার সাবেক সিনিয়র সহ সভাপতি অলি আহমদ এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট (আংশিক) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ বলেন,কেন্দ্রীয় ও প্রস্তুতি কমিটির দায়িত্বশীল ভাইয়েরা আমার উপরে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন সেই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ্র কাছে শুকরিয়া জানাই। এবং তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।
দেশের সর্বস্তরে যখন অন্যায়, অনিয়ম,দুঃশাসন নিত্যদিনের সঙ্গী ঠিক এমন একটি রাজনৈতিক প্রতিকূল মুহূর্তে এতোবড় একটি দায়িত্ব পালন করা আমাদের জন্যে সত্যিই চ্যালেঞ্জের।
তবুও আমি আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ নীতি নৈতিকতার সাথে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে হবিগঞ্জ জেলাকে সারাদেশের মধ্যে একটি সু-সংগঠিত ও শক্তিশালী জেলা হিসেবে গড়ে তুলতে চাই।
আগামী এক মাসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়ে এক বছর মিয়াদি এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

0 Comments: