![]() |
| ছবিঃ সংগৃহীত |
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রফিকুল ইসলাম মাদানী।
আজ (৪ নভেম্বর) শনিবার রাত সাতটা ৭টা ৫৫ মিনিটে কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরা কারাগারে বাহির থেকে মাদানীকে রিসিভ করেন। বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ ও তার পরিবার।
জেলার আমিরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম মাদানীর সবকটি জামিনের কাগজ কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় ৭টা ৫৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।

0 Comments: