সর্বশেষ খবর
Loading...
পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ছবি ফেসবুকে

পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ছবি ফেসবুকে

ছবিঃ সংগৃহীত


বগুড়ায় বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসুচি চলাকালে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেই ছবি সরিয়ে নিলেও এ নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাজেদুল ইসলাম সাগর নামের ওই নেতা বগুড়া জেলার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি একই উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা গ্রামের বাসিন্দা।

গতকাল (৩১ অক্টোবর) মঙ্গলবার তার নিজের ফেসবুক আইডির স্টোরিতে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে একটি ছবি আপলোড করেন সাগর নিজেই। এরপর পরই বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে থাকেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে ছবিটি তিনি সরিয়ে ফেলেন।

এ প্রসঙ্গে সাগর বলেন, মঙ্গলবার দুপুরে সোনাহাটা বাজারে বিট পুলিশিং অফিসে যাই। ওই সময় দেখতে পাই যে ধুনট থানায় কর্মরত এস আই শহিদুল ইসলামের ব্যবহৃত বুলেট প্রুফ জ্যাকেটটি বিট অফিসের টেবিলের ওপর রাখা।  আমি কৌতুহলবশত  বুলেটপ্রুফ জ্যাকেটটি নিজে পরিধান করে বিট অফিসে থাকা নিমগাছী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু সুলতানের মাধ্যমে ছবি তুলে সরল বিশ্বাসে আমার ফোনের গ্যালারিতে ছবিটি রাখি। আমার বুলেটপ্রুফ জ্যাকেট পরা এবং ছবি তোলা শুধু বিট অফিসের ভেতরে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে ফেসবুক স্টোরিতে আপলোড দিয়ে রাখি। আমি  বুলেটপ্রুফ জ্যাকেট পরে বিট অফিসের বাহিরে যাইনি এবং কোনো কর্মকাণ্ডে  অংশগ্রহণ করিনি। এ জন্য আমি লজ্জিত, অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থী।

0 Comments: