সর্বশেষ খবর
Loading...
হামাসের তোপে অস্ত্রশস্ত্র গুটিয়ে গাজা ছাড়ল ইসরাইলি বাহিনী

হামাসের তোপে অস্ত্রশস্ত্র গুটিয়ে গাজা ছাড়ল ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে গাজা উপত্যকার উপকণ্ঠে ঢুকে পড়া ইসরাইলি সামরিক বাহিনী। ট্যাংক ও বুলডোজার নিয়ে প্রবেশ করা ইসরাইলি সেনারা সব গুটিয়ে নিয়ে গাজা ছেড়েছে বলে জানা গেছে।

গাজায় প্রবেশ করা ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সোমবার (৩০ অক্টোবর) হামাস যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়েছে। ছবি: সংগৃহীত

বিমান হামলার পাশাপাশি চলতি সপ্তাহে গাজায় বহুল আলোচিত স্থল অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। প্রথমে সীমিত পরিসরে শুরু করলেও রোববার শত শত ট্যাংক ও সাজোঁয়া যান নিয়ে সর্বাত্মক অভিযান চালায় তারা। কিন্তু শুরুতেই হামাসের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে সেনারা। 

 
আল জাজিরা জানিয়েছে, গত কয়েকদিনের মতো গাজায় প্রবেশ করা ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সোমবারও (৩০ অক্টোবর) হামাস যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়েছে। হামাসের তীব্র প্রতিরোধের মুখে ইসরাইলি সেনারা ট্যাংক ও বুলডোজার গাজা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন গাজায় হামাসের সরকারি অফিসের শীর্ষ একজন কর্মকর্তা।


 

0 Comments: