আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২নং পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ ডিসেম্বর) রবিবার বিকাল ৩টার দিকে স্থানীয় ২নং পুটিজুরী ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের সচিব আইরিন আক্তার কাকলীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন -সহকারী কমিশনার (ভুমি) বাহুবল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম ইনচার্জ পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্র, বক্তব্য প্রদান করেন ৫ নং ওয়ার্ড সদস্য ও পুটিজুরী বাজার কমিটির সভাপতি মোঃ মর্তুজ আলী লিটন, আব্দুল আহাদ তালুকদার,
![]() |
| ছবি-এডিট, বিজয় বাংলা |
পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালায়ের সাবেক শিক্ষক করুনা রঞ্জন পাল,পুটিজুরী বাজার মসজিদের ইমাম ও খতিব মাওঃ জামাল উদ্দীন মুন্সি, ইয়াকুব উল্লাহ মহলদার, ২ নং ওয়ার্ড সদস্য মোঃ ইসমাইল, মোঃ আবু তাহের রঙ্গু, মোঃ সালমত আলী সানু, মোঃ মখলিছুর রহমান, সাবেক সেনা সদস্য মোঃ শিহাব উদ্দিন, হাজী আবুল কালাম, মোঃ সোনাই মিয়া, মোঃ আরজু মিয়া, মোঃ আয়াত আলী, নূর মিয়া,পুটিজুরী বাজার সেক্রেটারি আমরু মিয়া আখঞ্জী, ক্বারী লুৎফুর রহমান হেলালী, দ্বিগাম্বর সিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ কবির আহমদ, পুটিজুরী এসএসসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন পাল ,মোঃ ওয়াহিদ মিয়া সহ ইউনিয়নের গণ্যমান্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
এসময় নির্বাচনে অংশ গ্রহণ ব্যাতিত সরকার পরিবর্তন হতে পারে না উল্লেখ করে বক্তাগন বলেন সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভুমি) বাহুবল বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। এক মার্কায় ভোট দিলে অন্য মার্কায় যাওয়ার কোন সুযোগ নেই।


0 Comments: