সর্বশেষ খবর
Loading...
বাহুবলে একই বাড়ীতে তিনটি বিদ্যুৎ মিটারে আগুন

বাহুবলে একই বাড়ীতে তিনটি বিদ্যুৎ মিটারে আগুন

ছবিঃ মাহদি কাউছার

---কাউছার মাহদী
বাহুবল উপজেলার দশকাহনীয়া গ্রামের বাসিন্দা, বাহুবল বাজার মাদরাসা মার্কেটের "জে সাইন" এর সত্বাধিকারী শাহ মোঃ জামাল এর বাড়ীতে তিনটি মিটারে আগুন দিয়ে পালিয়ে যায় একদল দূর্বৃত্ত। 

জানা যায় আজ (১১ নভেম্বর) রাত ২ টার দিকে শাহ মোঃ জামাল এর বাসভবনে থাকা বিদ্যুৎ মিটারে আগুন লাগিয়ে দেয় একদল দূর্বৃত্ত। 
শাহ জামাল সংবাদ বিজয় বাংলাকে বলেন, আল্লাহর অশেষ রহত ছাড়া আমাদের বাঁচার কোন উপায় ছিল না। আগুনের লেলিহান শিকা আরও একটু উপরে উঠলেই ঘরে আগুন লেগে যেতো। 

এছাড়া গত (৩১ অক্টোবর) একই বাড়িতে শাহ মোঃ জামাল এর চাচা বাহুবল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ মোঃ মুশাহিদ এর বাস ভবনের আরও ২টি বিদ্যুৎ মিটারে আগুন লাগিয়ে পালিয়ে যায় একদল দূর্বৃত্ত।

0 Comments: