বাংলাদেশ
বাহুবলে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন কর্তৃক হত দরিদ্র পরিবারকে প্রদানকৃত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠিত
![]() |
| ছবিঃ মাহদি কাউছার |
আজ (১০ নভেম্বর) শুক্রবার বিকালে উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়ন পরিষদে এ চাবি হস্তান্তর অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মনিরুজ্জামান তালুকদার এর পরিচালনায় এবং এর গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন এর অন্যতম সদস্য ফারুক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওঃ নজরুল ইসলাম খান। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) এর সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী বিশেষ কারণে উপস্থিত না হতে পারায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ২ নং পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী।
অনুষ্ঠান শেষে সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য মোনাজাত পরিচালনা করেন পুটিজুরী বাজার জামে মসজিদের ইমাম মাওঃ জামাল উদ্দীন মুন্সি।

0 Comments: