আন্তর্জাতিক
খেলা
বাণিজ্য
রাজনীতি
স্বাস্থ্য
মহাসমাবেশ নিয়ে নেতাকর্মীদের বিশেষ নিদের্শনা বিএনপির
আগামী ২৮ অক্টোবরে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি।
![]() |
| মহাসমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি। |
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য ঢাকাসহ দেশব্যাপী সকল পর্যায়ের নেতাকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করবেন।
উক্ত মহাসমাবেশ থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচি সমূহ সফল করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ২৮ অক্টোবরের পরে নিজ নিজ এলাকায় অবস্থান করবেন।
এতে আরও বলা হয়, ঢাকার মহাসমাবেশে দেশব্যাপী সর্বস্তরের মানুষসহ দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের যোগদান করে ১ দফা দাবি আদায়ে দলের পক্ষ থেকে সোচ্চার আওয়াজ তোলার জন্য উদাত্ত আহ্বান জানানো হলো।

0 Comments: