সর্বশেষ খবর
Loading...
গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল: নেতানিয়াহু

গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল: নেতানিয়াহু

ইসরাইল গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

১ মিনিটে পড়ুন

তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি তিনি। খবর আল জাজিরার।

 
বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কখন থেকে সামরিক বাহিনী স্থল অভিযান চালাবে তার সিদ্ধান্ত সরকারের যুদ্ধ মন্ত্রণালয় নেবে।
 
তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত কয়েক হাজার ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছি। আর এ কেবল শুরু।
 
স্থল অভিযানের বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা একইসঙ্গে গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছি। তবে এটা বলবো না যে কবে থেকে শুরু হবে। স্থল অভিযান নিয়ে আমরা বিভিন্ন হিসেব-নিকেশও করছি যার বেশিরভাগই জনগণ জানেন না; যা তাদের জানা উচিতও না।’
 
চলতি মাসের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। একইসঙ্গে ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। তাদের হামলায় ইসরাইলের কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত এবং অন্তত চার হাজার আহত হন। গত ৫০ বছরের ইতিহাসে এ প্রথম কোনও হামলায় ইসরাইলের এত মানুষের প্রাণ গেল।
 
হামাসের এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলায় গাজায় ৬ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৭০৪ জনই শিশু। আর আহত হয়েছেন অন্তত ১৭ হাজার ফিলিস্তিনি।
 



 

0 Comments: