সর্বশেষ খবর
Loading...
মিশরের নিরাপত্তা চৌকিতে ইসরাইলের হামলা

মিশরের নিরাপত্তা চৌকিতে ইসরাইলের হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মিশরের সীমান্তবর্তী একটি নিরাপাত্তা চৌকিতে ইসরাইলের হামলার ঘটনা ঘটেছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এ ঘটনাকে ‘ভুলবশত’ দাবি করে দুঃখ প্রকাশ করেছে। আন্তর্জাতিক ডেস্ক ১ মিনিটে পড়ুন বিবিসি জানিয়েছে, গাজা সীমান্তবর্তী মিশরের কেরেম শালোমের একটি নিরাপত্তা চৌকিতে ইসরাইলি ট্যাঙ্কের ছোড়া গুলি আঘাত হেনেছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ বলছে, গাজা সীমান্তের কাছে তাদের একটি ট্যাঙ্ক থেকে ছোড়া গুলি ভুলবশত মিশরীয় অবস্থানে আঘাত হেনেছে। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। আইডিএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে ইসরাইলি বাহিনীর ভুলবশত ছোড়া গোলার আঘাতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি আইডিএফ। এদিকে রোববার (২২ অক্টোবর) মিশরের রাফাহ ক্রসিং থেকে গাজার ভেতরে ১৭টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এর আগে শনিবার যুদ্ধ শুরুর পর বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় ২০টি ট্রাক পৌঁছায়। এসব ট্রাকে কোনো জ্বালানি ছিল না। আল জাজিরা জানিয়েছে, রোববার যেসব ট্রাক গাজায় গেছে সেগুলোর মধ্যে অতিপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এদিন কোনো খাদ্য বা জ্বালানি পাঠানো হয়নি।

0 Comments: