আগামী ২৮ অক্টোবর রাজধানীর রাজপথে আগুন সন্ত্রাস করলে বিএনপিকে ঢাকা থেকে তাড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি বলেছেন, তবে শান্তিপূর্ণ সমাবেশ করলে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদও জানানে হবে।
![]() |
| চাঁদপুরের মতলব নিউ হোস্টেল মাঠে স্থানীয় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। ছবি: সময় সংবাদ |
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব নিউ হোস্টেল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মায়া এসব কথা বলেন।
তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আর এটি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই অবাধ ও সুষ্ঠু হবে। আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। আমরা শুধু জনগণের ভোট প্রার্থনা করছি। আপনারা নৌকায় ভোট দিবেন। এসময় আবারও নৌকার প্রার্থী হয়ে বৃহত্তর মতলবের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন মায়া চৌধুরী।
মতলব পৌরসভা মেয়র আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে এই শান্তি ও উন্নয়ন সমাবেশে আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

0 Comments: