আন্তর্জাতিক
খেলা
রাজনীতি
ডি ককের অবসরের সিদ্ধান্ত দুঃখজনক: ক্লাসেন
ওয়ানডে বিশ্বকাপ শেষে অবসর নেবেন, এই কথা টুর্নামেন্টের আগেই জানিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। ওয়ানডে ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে ভারত বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে তিনি। যা প্রোটিয়া ক্রিকেটারদের আরও পুড়াচ্ছে। ডি ককের সতীর্থ হেইনরিখ ক্লাসেন তো বলেই ফেললেন, সতীর্থের অবসরের সিদ্ধান্তটা তার জন্য দুঃখজনক।
![]() |
| বাংলাদেশের বিপক্ষে দারুণ ফর্মে ছিলেন কক-ক্লাসেন। ছবি: সংগৃহীত |
ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ডি কক। ৫ ম্যাচে তিনি করেছেন ৪০৭ রান। এই তালিকায় ৩৫৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের বিরাট কোহলি। ৩৩২ রান নিয়ে ডেভিড ওয়ার্নার তিনে, ৩১১ রান নিয়ে রোহিত শর্মা চারে ও ৩০২ রান নিয়ে মোহাম্মদ রিজওয়ান আছেন পাঁচ নম্বরে।
৪০৭ রান করার পথে তিনটি সেঞ্চুরি করেছেন ডি কক। সবশেষ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১৭৪ রান এসেছে তার ব্যাট থেকে। এরপরই মূলত ক্লাসেনের মুখে ডি ককের অবসরের বিষয়টি উঠে আসে।
স্টার স্পোর্টসকে ক্লাসেন বলেন, ‘ডি কককে অবসর না নেয়ার জন্য বোঝানোটা কঠিন হবে। ও আমাদের জন্য অসাধারণ ক্রিকেটার। গত কয়েক বছর দক্ষিণ আফ্রিকার জন্য দুর্দান্ত খেলছে। ওর চলে যাওয়াটা বেশ দুঃখজনক। তবে আশা করি ভালোভাবেই ক্যারিয়ার শেষ করবে। চলতি টুর্নামেন্টে তো দুর্দান্ত ছন্দেও রয়েছে।’

0 Comments: