সর্বশেষ খবর
Loading...
ডেঙ্গু পরিস্থিতি: একদিনে আরও ১১ মৃত্যু

ডেঙ্গু পরিস্থিতি: একদিনে আরও ১১ মৃত্যু

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৯৫ জন।
অক্টোবরের শেষেও ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই। ফাইল ছবি

মহানগর ডেস্ক

২ মিনিটে পড়ুন

বুধবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯১৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩৫ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৪৮২ জন।
 
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৫৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ১৬২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ২ লাখ ৬০ হাজার ৮২৯ জন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৯৬ হাজার ৮৪৬ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৬৩ হাজার ৯৮৩ জন।
 
একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৯৩ হাজার ৮৯৬ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৫৮ হাজার ৩৯ জন।
 
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
 
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

0 Comments: