![]() |
| ছবি-ছায়ীদ আহমদ |
আজ ১৬ ই ডিসেম্বর রোজ শনিবার বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নে অবস্থিত পুটিজুরী ইউনুছিয়া মহিলা মাদরাসার নূরানী বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ অসাধারণ ভঙ্গিমায় মহান বিজয় দিবস উৎযাপাদন করেছে।
দিবসটি উৎযাপন উপলক্ষে প্রথমেই শহীদগনের আত্মার মাগফিরাত কামনা করতঃ পবিত্র কুরআনের তিলাওয়াত এর মধ্য দিয়ে শুরু করা হয়।
পরে মাদরাসা ক্যাম্পাসে পিটি প্রদর্শনী ও বিজয় র্্যালী করে মাদরাসার আশপাশের কয়েকটি রাস্তা প্রদক্ষিন করে শিক্ষার্থীরা।
এসময় বিভিন্ন খেলাধুলায় ও অংশ নেয় তারা।
মাদরাসার মুহতামিম শেখ হাবিবুর রহমান কবির এর দিকনির্দেশনায় শিক্ষার্থীদের খেলাধুলা ও অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন পরিচালনা করেন মাদরাসার শিক্ষক মাওঃ ইসলাম আহমদ, মাওঃ আব্দুল মহিত খান, মাওঃ হুসাইন আহমদ, সুরা কমিটির সদস্য শেখ মোঃ শফিক মিয়া সাবেক শিক্ষক কাউছার মাহদী ও মিডিয়া ব্যাক্তিত্ব সাইদ আহমদ প্রমুখ।
কোন প্রকার বাদ্যযন্ত্র বাজানো ছাড়াও যে যথাযোগ্য মর্যাদায় সুন্দর ভাবে বিজয় দিবস উৎপাদন করা যায় পুটিজুরী ইউনুছিয়া মহিলা মাদরাসার নূরানী বিভাগের শিক্ষার্থীদের থেকে বুঝা যায়।

0 Comments: