সর্বশেষ খবর
Loading...
ইসির উদ্দেশে ইসলামী আন্দোলনের গণমিছিল শুরু

ইসির উদ্দেশে ইসলামী আন্দোলনের গণমিছিল শুরু

ছবি-সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বুধবার সন্ধ্যায়। তফসিল ঘোষণা বন্ধের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে গণমিছিল শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ (১৫ নভেম্বর) বুধবার বিকেল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে দলটি। আজ তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন ভবন অভিমুখে গণ মিছিল করা হবে বলে গতকালই ঘোষণা করেছিল দলটি।

ইসলামী আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে পল্টনের কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছিলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া এক তরফা আত্মঘাতী তফসিল ঘোষণা দেশবাসী মানবে না। এক তরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশবাসী মানবে না।

0 Comments: