সর্বশেষ খবর
Loading...
বাহুবলে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খেলাফত মজলিসের সংবর্ধনা অনুষ্ঠিত

বাহুবলে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খেলাফত মজলিসের সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি-ছায়ীদ আহমদ 

বাহুবল উপজেলা ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ জামিয়া কাসিমুল উলুম এর নায়বে মুহতামিম জনাব মাওঃ আজিজুর রহমান মানিক এবং খাদিমুল কুরআন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওঃ আব্দুল হাই মধ্য প্রাচ্যের কয়েকটি দেশ সফর করে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন।

এছাড়াও খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখার সহ-সভাপতি ইয়াকুত মিয়া তালুকদার নিজ কর্মস্থল ইতালি থেকে এবং মাহমুদ আল হাসান আকাশ নিজ কর্মস্থল তুরস্ক থেকে স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


আজ (১১ নভেম্বর) শনিবার বিকেলে ইক্বরা মডেল একাডেমিতে খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মাওঃ আহমদ আলী ফয়ছল এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওঃ আব্দুল গফফার তালুকদার।


ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওঃ আব্দুল কাইয়ুম জাকি।

অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিক মজলিস হবিগঞ্জ জেলার শাখার সাধারণ সম্পাদক আহমদ রশিদ মনু, 

 যুব মজলিস বাহুবল উপজেলা শাখার সদস্য সচিব হিফজুর রহমান জমির, 

খেলাফত মজলিস বাহুবল উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, হাফেজ মাওলানা নজরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল গাফফার তালুকদার, প্রচার সম্পাদক কাউছার মাহদী, অফিস সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, সহ- উলামা বিষয় সম্পাদক মাওলানা হাফিজুর রহমান,

সদস্য মাষ্টার সালাহ উদ্দীন,

 মিরপুর ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ হারুনুর রশিদ, পুটিজুরি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী,মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ফয়জুল ইসলাম, আব্দুল সাত্তার, আল আমিন, আব্দুল্লাহ আল মামুন,জুনাইদ আহমদ, রুমান মিয়া প্রমূখ।

0 Comments: