পররাষ্ট্রসচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এর ঘন্টাব্যাপী বৈঠকে
![]() |
| ছবি-সংগৃহীত |
আজ (৩০ নভেম্বর) বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের মধ্যে ১ঘণ্টার অধিক সময় আলোচনা হয়।
বৈঠকে ঢাকায় অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শ্রমনীতি এবং নির্বাচন নিয়ে এ বৈঠক হয়েছে।
প্রসঙ্গত, ১১ দিন ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফিরেছেন পিটার হাস। এর আগে গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। তবে তিনি স্বাভাবিক ছুটিতে থাকলেও এটা নিয়ে নানা-আলোচনা হয়।

0 Comments: