সর্বশেষ খবর
Loading...
ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোকে একজোট হওয়ার ডাক

ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোকে একজোট হওয়ার ডাক

 

অভ্যন্তরীণ দ্বন্দ্বকে দূরে সরিয়ে দেশকে সংকটের হাত থেকে মুক্ত করতে রাজনৈতিক দলগুলোকে একজোট হবার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তাহ।

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনের রাজনৈতিকে দলগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তাহ। ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

২ মিনিটে পড়ুন

শুক্রবার (২৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।

 
সম্প্রতি ইসরাইলে হামাসের হামলা এবং এর জবাবে গাজায় তেল আবিবের লাগাতার পাল্টা হামলায় নতুন মোড় নিয়েছে বৈশ্বিক রাজনীতি ও কূটনীতি। ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিক্ষোভের জোয়ার বয়ে যাচ্ছে। জোর দাবি উঠেছে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও রাষ্ট্র প্রতিষ্ঠার।
 
ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যকার দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল ২০০৭ সালের জুনে। ২০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে ফাতাহর হেরে যাওয়া এবং হামাস যোদ্ধাদের গাজার নিয়ন্ত্রণ নেয়া থেকেই বিভাজনের সূত্রপাত; যা পরবর্তীতে সংঘাতে গড়ায়।

 
সংঘাতের কারণে ফিলিস্তিনের যৌথ সরকারের বিলুপ্তি ঘটে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে শাসনভার ভাগ হয়ে যায়। ফিলিস্তিনের পশ্চিম তীর ফাতাহর আর গাজা হামাসের শাসনে চলে যায়। এরপর গত এক যুগে ফিলিস্তিনের হামাস ও ফাতাহর মধ্যে দফায় দফায় আলোচনা ও চুক্তি হলেও বাস্তবে শান্তির দেখা মেলেনি।
 
এদিকে শুক্রবার, আল জাজিরার এক সাক্ষাৎকারে যুদ্ধ মোকাবিলায় হামাস ও ফাতাহর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তাহ বলেন, এখন সব রাজনৈতিক দলগুলোর উচিৎ তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে কীভাবে দেশকে এই সংকট থেকে মুক্ত করা যায় সে লক্ষ্যে কাজ করা। কীভাবে গাজার মানুষের পাশে দাঁড়ানো যায় সেই কথা চিন্তা করার উপর জোর দেন তিনি।
 
সাত্তাহ আরও বলেন, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সব ফিলিস্তিনিকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। এই সময় নিজেদের মধ্যে যুদ্ধ করার নয় বলেও মন্তব্য করেন তিনি।
 
মোহাম্মদ সাত্তাহর এই মন্তব্যের পর হামাস ও ফাতাহ সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।



0 Comments: